কেনো মাঝরাতেই সিডনি সুইনির আবদার রাখলেন প্রেমিক!

ছবি- সংগৃহীত অভিনেত্রী সিডনি সুইনি ও সংগীত প্রযোজক স্কুটার ব্রাউন
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি ও সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনের প্রেমজীবন নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি নিউইয়র্কের টাইমস স্কয়ারে এই চর্চিত জুটিকে একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটাতে দেখা গেছে, যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

স্কুটার ব্রাউন নিজেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনেন। রসিকতা করে তিনি লেখেন, মাঝরাতে সঙ্গীর টাইমস স্কয়ারে যাওয়ার আবদার মেটাতেই তাদের এই ঝটিকা সফর। ভিডিওতে সিডনিকে নীল হুডি ও জিন্সে এবং স্কুটারকে ধূসর হুডি ও কালো ক্যাপে দেখা যায়। তারা দুজনে সাইকেল চালানো, চিজবার্গার খাওয়া এবং জে-জি ও অ্যালিশিয়া কিজের বিখ্যাত গান ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’-এর সঙ্গে গলা মিলিয়ে চমৎকার সময় উপভোগ করেন। এছাড়া টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে আমেরিকান ঈগলের নতুন প্রচারণায় নিজের উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সিডনি।

‘ইউফোরিয়া’ সিরিজের নতুন কিস্তিতে ‘ক্যাসি’ চরিত্রে সিডনির কিছু দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হলেও তিনি সাফ জানিয়েছেন, ‘এর নামই অভিনয়।’ পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, স্কুটার ব্রাউন সিডনির এই পেশাগত সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করেন এবং এসব দৃশ্যে তার কোনো আপত্তি নেই। তাদের সম্পর্ক এতটাই দৃঢ় যে স্কুটার সিডনির কাজে হস্তক্ষেপ না করে বরং তার প্রতিটি পদক্ষেপে সমর্থন জুগিয়ে যান।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






