পোশাক নিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম

ছবি: সংগৃহীত- নায়লা নাঈম
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোশাক নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।নেটিজেনদের একাংশের এই চরম হেনস্তা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। নায়লা নাঈম স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, কার ব্যক্তিগত পোশাক কেমন হবে তা সম্পূর্ণ তার নিজস্ব স্বাধীনতার বিষয় এবং এতে অন্যের নাক গলানোর কোনো অধিকার নেই।এই ধরণের ঘটনাকে তিনি সুস্থ মানসিকতার পরিপন্থী এবং এক ধরণের সামাজিক অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন ।

তিনি তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করে লিখেন- এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন?? ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পড়ে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।আমি আম্মু দাঁড়িয়ে সাভারের একটা লোকাল মার্কেট থেকে সবজি কিনছিলাম রাস্তার পাশে। মাথায় টুপি পরা দাড়িওয়ালা ৪২-৪৫ বছরের এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই... আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি। আমার হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং আমি বাম হাতে ব্যথা পাই। ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে ওখান থেকে সরে যায়। আম্মু শুধু বলে গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও একটা টু শব্দ করবে না। আমার মা এখনো ভয়ে কাঁপছে। থুতু মারলাম এ রাষ্ট্রের কপালের মধ্যে।
প্রাইমটিভি/বিএম

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






