বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। রুপালি পর্দার পেছনে কেমন মানুষ ছিলেন তিনি? তার রাগ, ভালোবাসা এবং পর্দার পেছনের আসল মানুষটিকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবেগঘন স্মৃতিচারণ করলেন তার ছোট ছেলে ও অভিনেতা ববি দেওল।

ভারতীয় গণমাধ্যমের ওই সাক্ষাৎকারে ববির কাছে জানতে চাওয়া হয়েছিল— যদি কখনো ধর্মেন্দ্রর বায়োপিক তৈরি হয়, তবে বড় ভাই সানি দেওল নাকি তিনি নিজে, কে বাবার চরিত্রটি পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন?

এমন প্রশ্নের জবাবে ববি দেওল স্পষ্ট করে বলেন, “কারও পক্ষেই তা সম্ভব নয়। বাবার মতো কেউ কোনোদিন হতে পারবে না।”

jqk1ueqo_bobby-deol_625x300_28_September_25 (1)

পিতার ব্যক্তিত্বের এক অজানা দিক তুলে ধরে ববি আরও বলেন, “বাবা এমন একজন মানুষ ছিলেন, যিনি চোখের সামনে কারও প্রতি অসম্মানজনক আচরণ সহ্য করতে পারতেন না। রেগে গিয়ে কখনো কখনো হাত পর্যন্ত তুলে দিতেন। কিন্তু মজার বিষয় হলো, মারধর করার পর আবার সেই মানুষটিকে পরম যত্নে খাবার খাওয়াতেন, দুধ দিতেন, এমনকি নতুন কাপড়ও কিনে দিতেন। তিনি এমনই এক অদ্ভুত ও নরম হৃদয়ের মানুষ ছিলেন।”

image-63949-1761203969

পিতার সেই রাগী রূপের বিপরীতে নিজের স্বভাবের তুলনা করে ববি দেওল বলেন, “যখন তিনি কাউকে মারতেন, তখন আমার খুব খারাপ লাগত। আমি স্বভাবগতভাবে কখনোই এমন ছিলাম না। ছোটবেলা থেকেই আমি মারামারি থেকে দূরে থেকেছি। আজ পর্যন্ত আমি কখনো কাউকে মারধর করিনি।”

প্রাইমটিভি/বিএম