আবারও কি মা হলেন চিত্রনায়কা বুবলি !

ছবি- সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ভাসছিল। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন দেশের পরিচিত কোরিওগ্রাফার অ্যাডলফ খান।
সোমবার (১ জুন, ২০২৬) নিজের ফেসবুক আইডিতে বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অ্যাডলফ। ক্যাপশনে তিনি লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’ তাঁর এই রহস্যময় পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর কন্যাসন্তান জন্মের খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে বুবলীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
তবে এই খবরটির সত্যতা কতটুকু, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন সূত্র বুবলীর সন্তান জন্মদানের দাবি করলেও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য-প্রমাণ মেলেনি। পুরো বিষয়টি নিয়ে বুবলী কিংবা শাকিব খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগেও প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের সময় একইভাবে দীর্ঘ গোপনীয়তা বজায় রেখেছিলেন বুবলী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের ছবি প্রকাশ করে শাকিব খানের সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কের বিষয়টি সামনে আনেন তিনি। এবারও তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটছে কি না, তা সময়ই বলে দেবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






