ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করার কথা থাকলেও, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৩ জুন বাপ্পারাজ ও মুক্তি দুজনেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাপ্পারাজের আকস্মিক এই সিদ্ধান্তের পর মুক্তি এখন প্যানেলের জন্য নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন।

bapparaj

উল্লেখ্য, মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় প্রার্থীরা এখন প্যানেল গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

প্রাইমটিভি/বিএম