ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টকশোর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

image-252747

অনুষ্ঠানে সজল তার অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি এবং ব্যক্তিগত অজানা গল্প শেয়ার করেছেন।এছাড়া জায়েদ খানের সাথে বিভিন্ন খুনসুটির পাশাপাশি সজলের জনপ্রিয় ‘কন্যা’ গানের সাথে দুজনকে একসঙ্গে পারফর্ম করতেও দেখা যাবে।

image-777301-1708615140

দুই বাংলার শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটির নতুন পর্বটি আগামী শুক্রবার (৫ জুন,২০২৬) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচারিত হবে।

প্রাইমটিভি/বিএম