ইমরান হাশমি যে যুগের পর যুগ ধরে পর্দায় ‘সিরিয়াল কিসার’ সেজে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বেড়ালেন ভাবছেন এটা কাকতালীয়? একদম না ভাই! এটা ছিল বলিউডের ইতিহাসের অন্যতম সেরা এক ‘মার্কেটিং চাল’।

This may contain_ a close up of a person wearing a jacket and looking at the camera with a serious look on his face

সম্প্রতি পিআর প্রফেশনাল পারুল গোসাই অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে এসে আসল থলে থেকে বিড়াল বের করেছেন। তিনি জানান, মহেশ ভাটের নির্দেশে ইমরানের জন্য একটা ‘উত্তেজক’ ইমেজ খোঁজা হচ্ছিল। পারুল খেয়াল করলেন, ইমরানের চুমুর খবরে পাবলিক একদম হুমড়ি খেয়ে পড়ছে! ব্যস, আইডিয়া হিট—তাকে বানিয়ে দেওয়া হলো বলিউডের অফিশিয়াল ‘কিসার’।

তবে এই প্ল্যান শুনে ইমরান ভাইয়ের নিজেরই তো ‘হাড়কাঁপানি’ দশা! প্রথম চিন্তাই ছিল—"বাড়িতে বউ তো আস্ত রাখবে না, ও তো আমায় মেরেই ফেলবে!" পরে অবশ্য পিআর আপা নিজে গিয়ে ভাবিকে বুঝিয়ে শান্ত করেন যে, "সবই মায়া, সবই বিজনেস!"

This may contain_ a man standing in front of a glass table next to a shelf with wine glasses on it

২০০৪ সালের ‘মার্ডার’ সিনেমায় মল্লিকা শেরাওয়াতের সাথে সেই বিখ্যাত কিসিং সেশনের পর তো ইমরানকে আর পায় কে! মফস্বলের দর্শকরা যেন বিনোদনের নতুন স্বর্গ খুঁজে পেল।

পরবর্তীতে ‘জান্নাত’ বা ‘সাংহাই’ দিয়ে ইমরান নিজে এই ইমেজ ভাঙার চেষ্টা করলেও লাভ হয়নি। ভারতের মতো রক্ষণশীল সমাজে একবার যদি কেউ ‘কিসার’ ট্যাগ পেয়ে যায়, পাবলিক তা সহজে ভোলে না। তাই আজও বেচারা কোনো প্রেস কনফারেন্সে গেলে গম্ভীর প্রশ্নের বদলে শুনতে হয় "ভাই, পরের ছবিতে চুমু কয়টা?"

 প্রাইমটিভি/বিএম