জনপ্রিয়তার পাশাপাশি তারকাদের জীবনে সামান্য ভুলেই ধেয়ে আসে সমালোচনার ঝড় এই সত্যটি সম্প্রতি বলিউড অভিনেতা ভিকি কৌশল বেশ ভালোভাবেই টের পেয়েছেন।

Vicky-Kaushal

গত মার্চ মাসে একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী ও দাম্পত্য জীবন নিয়ে রসিকতা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তীব্র ট্রোলিং ও তোপের মুখে পড়েন। নেটিজেনদের একাংশ তার সেই মন্তব্যকে সরাসরি ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছিল।

image_1780554043203

অবশেষে ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী ভিকি কৌশল সেই তীব্র সমালোচনা নিয়ে মুখ খুলেছেন এবং অত্যন্ত পরিপক্বতার পরিচয় দিয়েছেন।তিনি জানান, মানুষ তাকে কীভাবে মূল্যায়ন করবে, তার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি স্পষ্ট করেন যে, একজন পাবলিক ফিগার বলেই তাকে সবসময় পারফেক্ট হতে হবে এমন কোনো নিয়ম নেই এবং মাঝে মাঝে সমালোচনা পাওয়াটাও উচিত। এই ঘটনা থেকে তার সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ তাকে যতটা ভালোবাসা দেন, তার সঙ্গে একটি বড় দায়িত্বও চলে আসে।

প্রাইমটিভি/বিএম