বাংলা গানের কিংবদন্তি পপসম্রাট আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ (৫ জুন)। ২০১১ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তবে ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘আলাল ও দুলাল’ কিংবা ‘ওরে সালেকা ওরে মালেকা’র মতো কালজয়ী গানে তিনি আজও কোটি শ্রোতার হৃদয়ে বেঁচে আছেন।

Azam-khan-69a27cb2a6943

১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ আজম খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বন্ধুদের নিয়ে তিনি গঠন করেন ঐতিহাসিক ব্যান্ড ‘উচ্চারণ’। সে বছর বিটিভিতে ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ গানটি গেয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে সৃষ্টি করেন বাংলা গানের প্রথম হার্ডরক ‘জীবনে কিছু পাবোনা এ হে হে!’।

দীর্ঘ ক্যারিয়ারে তার মোট ২৫টি অ্যালবাম প্রকাশিত হয়, যার মধ্যে ‘বাংলাদেশ’, ‘দিদি মা’ ও ‘অনামিকা’ অন্যতম। তার সর্বশেষ অ্যালবাম ‘গুরু তোমায় সালাম’ প্রকাশিত হয় ২০১১ সালে।

প্রাইমটিভি/বিএম