২ বিলিয়ন ডলারের মালিক টেইলর সুইফট

ছবি- সংগৃহীত টেইলর সুইফট
টেইলর সুইফটের অবিশ্বাস্য উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ২০২৩-২৪ সালের ব্লকবাস্টার ‘ইরাস ট্যুর’ এবং ‘টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ও ‘লাইফ অব আ শোগার্ল’-এর মতো একের পর এক হিট অ্যালবাম। সেই সঙ্গে নিজের পুরনো গানের রি-রেকর্ডিং সংস্করণগুলো তাকে এই চূড়ায় পৌঁছে দিয়েছে।

ফোর্বস জানায়, ২০২০ সালে নিজের গানের স্বত্ব বা মাস্টার্স পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়ে সুইফট মিউজিক ইন্ডাস্ট্রির খোলনলচে বদলে দিয়েছিলেন। এর ফলে রয়্যালটির সিংহভাগ সরাসরি তাঁর পকেটে আসতে শুরু করে, যা অন্য শিল্পীদেরও নিজেদের গানের মালিকানা বুঝে নিতে অনুপ্রাণিত করেছে।

২০২৪ সালে ‘ইরাস ট্যুর’-এর মাধ্যমে সুইফট প্রথম বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করেন। এই ট্যুরটি ২.২ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সবচেয়ে সফল কনসার্ট ট্যুর হিসেবে রেকর্ড গড়ে। এই আয়ের বড় অংশ দিয়ে সুইফট আনুমানিক ৩৬০ মিলিয়ন ডলারে তাঁর পুরনো গানের আসল মাস্টার্সগুলো কিনে নেন। ফলশ্রুতিতে, ২০২৬ সালের মার্চের মধ্যে তাঁর মোট সম্পদ দ্বিগুণ হয়ে ২ বিলিয়ন ডলারে পৌঁছায়।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






