প্রাণবন্ত ‘সিটি অব জয়’ কলকাতাকে কেন্দ্র করে পরিচালক পার্থ সেন সাজিয়েছেন তার নতুন ওয়েবসিরিজ ‘কলকাতা কোলাজ’। নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘সবসময়’-এ মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।

Snapinsta.app_365869358_276337685009397_2004489246373998853_n_1080

সিরিজের মূল গল্পটি আবর্তিত হয়েছে প্রেম, বন্ধুত্ব, স্বপ্ন, ভাঙন আর নিজেকে খোঁজার নানা গল্পকে কেন্দ্র করে। পরিচালক এখানে অ্যান্থলজির আকারে চারটি ভিন্ন গল্প বলেছেন, যেগুলোকে শেষ পর্যন্ত বেঁধেছেন এক সুতোয়। এই সিরিজে কলকাতা কেবল একটি শহর নয়, বরং গল্পের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে ধরা দিয়েছে।

0339653d3fdc-4efe-b473-688fffe44a0d-Arpan_Ghoshal_16x9

সিরিজের অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন অর্পণ ঘোষাল, সৃজলা গুহ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, রব দে, দুলাল লাহিড়ি, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনন্যা সেন সহ আরও অনেকে।

নতুন প্ল্যাটফর্মের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে পরিচালক পার্থ সেন বলেন, ‘বাংলা ওটিটি প্ল্যাটফর্মের জার্নি শুরু করেছে "সবসময়"। তাদের এই নতুন পথচলার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অ্যান্থলজির চারটি গল্পেই প্রত্যেকের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ।’ দারুণ সব অভিনয়শিল্পী আর কলকাতার চেনা-অচেনা আবেগের মিশেলে সিরিজটি ওটিটি দর্শকদের বেশ টানবে বলে আশা করা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম