প্রেমিকার ছেলের হাতে খুন হলেন মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি

ছবি- সংগৃহীত অভিনেতা জেমস হ্যান্ডি
ম্যাভেরিক’ খ্যাত হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি (৮১) ছুরিকাঘাতে খুন হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ির বাইরে হামলার শিকার হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের (৪৪) বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার (৩ জুন) এই নৃশংস ঘটনাটি ঘটে। জেমস হ্যান্ডিকে ছুরিকাঘাত করার পর অভিযুক্ত মাইকেল নিজেই জরুরি সেবা নম্বর ‘৯১১’-এ ফোন করে অদ্ভুত বার্তা দিয়ে বলেন, “আমি মানুষের ছেলে, আমি এইমাত্র পাপের মানুষকে হত্যা করেছি।” এই ফোনের সূত্র ধরেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্লেডহিলকে গ্রেপ্তার করে। আদালতে তার জামিন ২০ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র ও টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি ১৯৯৫ সালের ‘জুমানজি’ ছবিতে কীটপতঙ্গ দমনকারী এবং ২০২২ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার ‘জিমি’ চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে এলিস ট্যালেন্ট গ্রুপের পাম এলিস বলেন, “তার চেয়ে প্রতিভাবান ও অমায়িক বন্ধু আমি আর পাব না।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






