এক বর্ষায় মন দেওয়া-নেওয়া, আর ঠিক পরের বর্ষায় ছাদনাতলা। টলিউডের জনপ্রিয় জুটি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের রূপকথার মতো প্রেমে এবার যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। বিয়ের দুই বছর পার হতেই টলিপাড়ায় জোর গুঞ্জন— মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার! ২০২৪ সালের জুলাইয়ে জমকালো আয়োজনে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা দম্পতি।

This contains an image of_ Beautiful Woman 😍 Sohini Sarkar ❤️

বিয়ের পর থেকেই তাদের সুখী গৃহকোণের নানা ছবি ভক্তদের মন কেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে টলিউডের কোনো অনুষ্ঠান বা সিনেমার প্রিমিয়ারে দেখা মিলছে না সোহিনীর। এমনকি তার অভিনীত আগামী সিনেমা ‘ফেরা’-র বিশেষ প্রদর্শনীতেও অনুপস্থিত ছিলেন তিনি। হঠাৎ করে অভিনেত্রীর এই ‘ঘরকুনো’ স্বভাবই মূলত এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চলতি ২০২৬ বছরের শেষের দিকেই নাকি এই তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

This contains an image of_ (5)

যদিও এই সুখবর নিয়ে এখনই ক্যামেরার সামনে মুখ খোলেননি হবু বাবা-মা কেউই। দুজনেই আপাতত কুলুপ এঁটেছেন মুখে। আসলে জীবনের এই সুন্দর এবং সংবেদনশীল সময়ে হয়তো কিছুটা সাবধানতা অবলম্বন করতে চাইছেন তারা। তবে তারকা জুটি চুপ থাকলেও ভক্ত ও শুভানুধ্যায়ীদের আগ্রহের কমতি নেই। দুই থেকে তিন হওয়ার এই মিষ্টি গুঞ্জন সত্যি হলে, খুব জলদিই যে শোভন-সোহিনীর জীবনে আনন্দের নতুন এক 'বর্ষা'।

প্রাইমটিভি/বিএম