ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর, অভিনেতার পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। সেই সময়ে পাত্রী হিসেবে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ওঠে। সম্প্রতি শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর আসতেই আবারও আলোচনায় এলেন মিষ্টি জান্নাত। বুবলীর কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

WhatsApp Image 2026-06-06 at 12.12.15 PM (4)

শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত তার পোস্টে লেখেন, "কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।" তবে ভক্তদের চমকে দিয়ে সেখানেই থামেননি তিনি। শাকিব খানকে ট্যাগ করে পোস্টে একটি রহস্যময় বার্তা জুড়ে দিয়ে মিষ্টি জান্নাত আরও লেখেন, "এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।"

WhatsApp Image 2026-06-06 at 12.12.15 PM (3)

মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মধ্যে আবারও নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। অনেকেই এর পেছনে অন্য কোনো সমীকরণের ইঙ্গিত খুঁজছেন। এদিকে নতুন এ অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এই কন্যাসন্তানের জন্মের মাধ্যমে শাকিব খান এখন তিন সন্তানের বাবা হলেন।

প্রাইমটিভি/বিএম