ছুঁয়ে দে আমায়’ নাটকের দারুণ সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটকটির নাম ‘ডুব’। শাহজাহান সৌরভের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। ভালোবাসার এক ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত এই নাটকটি সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

This may contain_ a woman in a yellow sari posing on a balcony with pink flowers behind her

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকা নিবাসী তরুণ ব্যবসায়ী সাদ্দাম (মুশফিক ফারহান) বন্ধুর বিয়ে উপলক্ষে গ্রামে আসে। সেখানে এসে সে শেফালি নামের এক তরুণীর প্রেমে পড়ে এবং তার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে শেফালি যে পুকুরে গোসল করে, সেখানে ডুব দেয় সাদ্দাম। কিন্তু পানি থেকে মুখ তোলার পর সে সামনে দেখতে পায় আলো (কেয়া পায়েলে)-কে। দুর্ভাগ্যবশত, মসজিদ ফেরত কিছু মানুষ তাদের দুজনকে আপত্তিকর ভঙ্গিতে দেখে ফেলে এবং গ্রামে বিচার বসে। বিচারে আলো নিজেকে নির্দোষ দাবি করলেও, সাদ্দাম তা অস্বীকার করে না। কারণ, আলোকে তাঁর শেফালির চেয়েও বেশি ভালো লেগে যায় এবং সে চায় বিচারে তাদের অপরাধ সাব্যস্ত করে যেন বিয়ে দিয়ে দেওয়া হয়।

This contains an image of_ cute keya

এর আগে ‘এখনো ভালোবাসি’, ‘ভুলোনা আমায়’, ‘পরাণ পাখি’, ‘হ্যালো গাইস’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিল এই জুটি। নতুন এই ‘ডুব’ নাটকটিও দর্শকদের মন জয় করবে বলে আশা সংশ্লিষ্টদের।

প্রাইমটিভি/বিএম