ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও মা হয়েছেন এবং শাকিব-বুবলী দম্পতির ঘরে কন্যাসন্তান এসেছে—এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়ানো তথ্য অনুযায়ী, গত ১১ মে তাদের কন্যাসন্তান 'শার্লিন খান' ভূমিষ্ঠ হয় এবং বুবলীর ভেরিফাইড পেজের বরাতে একটি কার্ডের ছবিও প্রকাশ করা হয়, যেখানে বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম রয়েছে।

WhatsApp Image 2026-06-05 at 4.53.05 PM

এই গুঞ্জনের সূত্রপাত মূলত কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট থেকে। গত ১ জুন বুবলীর সাথে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত... অভিনন্দন শবনম বুবলী।” এরপর থেকেই অনুরাগী ও সাধারণ মানুষ ধরে নেন বুবলী আবারও মা হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যায়। অনেকেই ধারণা করছেন, সন্তান জন্মদানের জন্যই বুবলী বর্তমানে অভিনয় ও গণমাধ্যম থেকে আড়ালে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রাইমটিভি/বিএম