ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে সহ-অভিনেতার মাধ্যমে ভয়াবহ যৌন হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওটিটি ও হিন্দি সিনেমার এই পরিচিত মুখ জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা অনবরত তাকে জোরপূর্বক চুমু খেতে থাকেন। ইন্ডাস্ট্রিতে তখন একেবারে নতুন হওয়ায় তাৎক্ষণিকভাবে এর কড়া প্রতিবাদ করতে পারেননি বলে আফসোস করেন এই নায়িকা।

Priya-Bapat-the-Fashion-Queen-of-Marathi-film-industry

প্রিয়া বাপট জানান, ওই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার আপত্তি ছিল। কিন্তু পরিচালকের জোরাজুরিতে পেশাদারত্বের খাতিরে তিনি দৃশ্যটি করতে রাজি হন। তবে বিপত্তি ঘটে গানের দৃশ্য ধারণের সময়, যখন পূর্বপরিকল্পিত দৃশ্য ছাড়াই ওই অভিনেতা আচমকা শারীরিক ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন।

This may contain_ a woman sitting on the ground with her legs crossed

শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালীন হোটেলেও ওই অভিনেতা ফোন ও মেসেজের মাধ্যমে প্রিয়াকে নানা কুপ্রস্তাব দিয়ে হেনস্তা করার চেষ্টা করেন। বিষয়টি এক পর্যায়ে তাকে তীব্র মানসিক চাপে ফেলে দিলে তিনি তা তাঁর স্বামীকে জানান। পরবর্তীতে নায়িকার স্বামী সরাসরি শুটিং সেটে গিয়ে অবস্থান করেন এবং কঠোর পদক্ষেপ নিয়ে সেই সহ-অভিনেতার আচরণ সংশোধন করতে বাধ্য করান।

This may contain_ a woman in a gray dress posing for the camera with her legs spread wide out

উল্লেখ্য, ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখা প্রিয়া বাপট কালক্রমে মারাঠি ও হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুখে পরিণত হয়েছেন। বলিউডের ব্লকবাস্টার ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। এছাড়া ‘কাকস্পর্শ’ ও ‘টাইমপাস টু’ ছবিতে তার অভিনয় সমালোচকদের উচ্চ প্রশংসা কুড়ায়।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ দুর্দান্ত অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া প্রিয়া বাপট বর্তমানে তাঁর নতুন মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘ডালিম: দ্য মিথ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রাইমটিভি/বিএম