"স্কোরবোর্ডে ২-১ ব্যবধানে এগিয়ে বুবলী

ছবি- সংগৃহীত বুবলী
বাঙালির নাকি ষষ্ঠ ইন্দ্রিয় বড্ড তীব্র, বিশেষ করে অন্যের ব্যক্তিগত জীবনের ব্যাপারে! সেই বহু পুরোনো প্রবাদ—"বাঙালির সন্দেহ নাকি কখনো মিথ্যা হয় না"—তা আরও একবার অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলেন শাকিব খান ও শবনম বুবলী।
গত বছর যখন এই যুগলকে আমেরিকায় একসাথে দেখা গেল, ব্যস! ওমনি ফেসবুকের ‘গোয়েন্দা বিভাগ’, ইউটিউবের ‘ডিটেকটিভ স্কোয়াড’ আর কমেন্ট সেকশনের ‘বিশেষজ্ঞ পরিষদ’ একযোগে ফাইল খুলে বসে পড়ল। সবার রায় ছিল একটাই—"ডাল মে কুছ কালা হ্যায়, বুবলী আবার মা হতে চলেছেন।"

অবশেষে বাঙালির সেই 'ভবিষ্যদ্বাণী' সত্যি করে গত ১১ই মে পৃথিবীতে এলো শাকিব-বুবলীর রাজকন্যা শারলিন খান। অমনি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল উৎসব!
তবে বিনোদনের আসল খেলা জমেছে অন্য জায়গায়। নতুন অতিথি আসার খুশিতে মিষ্টি বিতরণের বদলে নেটিজেনরা মেতে উঠেছেন এক অদ্ভুত ফুটবল ম্যাচে! শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস বনাম বর্তমান বুবলী—কার কটি সন্তান, তা নিয়ে চলছে ‘দুই-এক’ গোলের টানটান হিসাব-নিকাশ। ট্রলপ্রিয় পাবলিক তো বলেই দিয়েছে, "স্কোরবোর্ডে ২-১ ব্যবধানে এগিয়ে বুবলী!" কেউ আবার আশা ছাড়ছেন না, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মতো নাকি অপুরও নাকি ‘মিরাকল কামব্যাক’ হতে পারে! খেলা এখানেই শেষ নয়, পুরো ঘটনাকে ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন লড়াইয়ের সাথেও তুলনা করতে ছাড়ছেন না নেটিজেনরা। যেন শাকিব খানের জীবনটাই একটা বিশ্বকাপ টুর্নামেন্ট!
এদিকে ম্যাচের এই উত্তপ্ত আবহে ‘ডিফেন্ডার’ অপু বিশ্বাসও কিন্তু চুপচাপ বসে নেই। তিনিও মাঠ গরম করতে নিজের ফেসবুক পেজে জমকালো বিয়ের সাজে কিছু ছবি পোস্ট করে দিয়েছেন। ক্যাপশনে আবার লিখেছেন ভারী আভিজাত্যপূর্ণ এক বাণী—"সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়, আর আভিজাত্য থাকে ব্যক্তিত্বে...।" যেন বুবলীকে পরোক্ষভাবে একটা ‘অফসাইড ট্র্যাপ’-এ ফেলে দিলেন!

প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






