‘ফেরা’-র হাত ধরেই প্রথমবার বাংলা সিনেমায় পা রাখলেন অভিনেতা সঞ্জয় মিশ্র

ছবি- সংগৃহীত অভিনেতা সঞ্জয় মিশ্র
টলিপাড়ায় ইদানীং চেনা ঘরানার মেলোড্রামা কিংবা মারকাটারি অ্যাকশন ছবির চেনা ছক ভাঙছে।তথাকথিত বাণিজ্যিক ছবির ফর্মুলা ঝেড়ে ফেলে দর্শক এখন সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবনের বাস্তবসম্মত অন্য ধারার সিনেমা বেশি পছন্দ করছেন। এবার তেমনই এক ভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক গল্প নিয়ে বড়পর্দায় হাজির নতুন বাংলা ছবি ‘ফেরা’।‘নন্দী মুভিজ’-এর প্রযোজনায় এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘মুখার্জীদার বউ’ খ্যাত পরিচালক পৃথা চক্রবর্তী।

তবে এই ছবির সবচেয়ে বড় চমক অন্য জায়গায়। ‘ফেরা’-র হাত ধরেই প্রথমবার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখলেন বলিউডের প্রখ্যাত ও শক্তিশালী অভিনেতা সঞ্জয় মিশ্র। ছবিতে ওঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন টলিউডের অভিনয়ের ‘পাওয়ারহাউস’ ঋত্বিক চক্রবর্তী। ছবিতে সঞ্জয় মিশ্রের চরিত্রের নাম ‘পান্নালাল’, যিনি সম্পর্কে ঋত্বিক অর্থাৎ ‘পলাশ’-এর বাবা। এ ছাড়াও দুই গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকারকে।

সম্প্রতি এই ছবির জোরদার প্রচার সারতে খাস কলকাতায় পা রেখেছিলেন সঞ্জয় মিশ্র। আর শহরের এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোশমেজাজে আড্ডা দেওয়ার সময় তার কথায় উঠে এল এক অদ্ভুত নস্টালজিয়া, প্রয়াত বাবার কথা এবং তার জীবনের এক রুদ্ধশ্বাস ম্যাজিক। বলিউডের এই খামখেয়ালি চরিত্রের জাদুকরকে টলিউডের পর্দায় দেখার জন্য দর্শকরা এখন মুখিয়ে আছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






