ভারতের বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও তনয় শাস্ত্রীর মধ্যকার আইনি লড়াই দিন দিন আরও জটিল হয়ে উঠছে। চলতি বছরের জানুয়ারিতে বনগাঁর এক অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে মিমির অভিযোগে গ্রেফতার হন তনয় শাস্ত্রী। কিছুদিন জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির পাল্টা মামলা দায়ের করেন।

image-769313-1706679541

তনয় শাস্ত্রীর আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দাবি, মামলার শুনানির জন্য আদালত একাধিকবার দিন নির্ধারণ করলেও মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে উপস্থিত হননি। এই পরিস্থিতিতে তনয়ের পক্ষ থেকে আদালতের কাছে অভিনেত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানানো হয়েছে, যা টলিউড মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

mimi_chakraborty_tollywood_actress_and_mp_reveals_more_secrets_about_herself_02

পুরো বিষয়টি নিয়ে মিমি চক্রবর্তী সরাসরি কোনো মন্তব্য না করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পরোক্ষ পোস্ট দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে অনেক সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে যথাযথ তথ্য যাচাই না করেই বিভ্রান্তিকর খবর প্রচার করা হচ্ছে। মিমি স্পষ্টভাবে জানিয়েছেন, তার সম্পর্কে কোনো ভিত্তিহীন বা মিথ্যা তথ্য ছড়ানো হলে তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলতার সাথে তথ্য প্রকাশের আহ্বান জানান।

প্রাইমটিভি/বিএম