ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবার হাজির হচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে নিজের জীবনের গল্প নিয়ে নয়, বরং ‘লাইফলাইন’ নামক এক নতুন গল্পের জার্নিতে। ওটিটি জায়ান্ট চরকির পর্দায় এবার এক ভিন্ন মিমকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকেরা। সম্প্রতি চরকি তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় প্রমোশনাল পোস্টার প্রকাশের মাধ্যমে এই নতুন অরিজিনাল ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

Bidya-Sinha-Mim-2

চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ পরিচালনা করেছেন নির্মাতা কাজী আসাদ। সিনেমার পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে—‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ।’ এই একটি লাইনেই নির্মাতা বেশ ভালো রকম রহস্যের ইঙ্গিত দিয়ে রেখেছেন, যা দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে দারুণ কৌতুহলের সৃষ্টি করেছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিম সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলবেন, তা দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা।

image-79257-1780311135

তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই সিনেমায় আর কোন কোন তারকা অভিনয় করেছেন কিংবা এর মূল কাহিনি ঠিক কী নিয়ে আবর্তিত হয়েছে, সে বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান চরকি এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সব মিলিয়ে ‘লাইফলাইন’ সিনেমার এই প্রথম ঝলক দর্শকদের অপেক্ষার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।

প্রাইমটিভি/বিএম