‘কৃশ ৪’-এর জন্য ৫০০ কোটি পারিশ্রমিক চেয়েছেন হৃত্বিক

ছবি- সংগৃহীত বলিউডের সবচেয়ে জনপ্রিয় সায়েন্স হিরো হৃত্বিক
প্রেমিকের জন্য হয়তো কেউ এক যুগ অপেক্ষা করে না, কিন্তু বলিউডের সবচেয়ে জনপ্রিয় সায়েন্স ফিকশন ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির জন্য দর্শক দেড় দশক ধরে অপেক্ষা করছেন। তবে সিনেমাটি নিয়ে এখনো কোনো আশাব্যঞ্জক বার্তা মেলেনি। উল্টো গুঞ্জন উঠেছে, ‘কৃশ ৪’-এর জন্য অভিনেতা হৃতিক রোশন ৫০০ কোটি রুপি দাবি করেছেন, যার কারণে প্রযোজনা সংস্থাও কিছুটা পিছিয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ছবির মাধ্যমে হৃতিক পরিচালনায় নাম লেখাচ্ছেন এবং তিনি চান এতে আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও অ্যাকশন থাকুক।
তবে সিনেমাটির নির্মাণে বিলম্বের কারণ হিসেবে প্রবীণ নির্মাতা অন্য এক তথ্য জানিয়েছেন। তার কথায়, ‘‘‘কৃশ’ এখন অন্য গ্রহে রয়েছে! আসলে হৃতিক এই বছরই তার নিজস্ব একটি প্রোডাকশন হাউস লঞ্চ করেছে এবং সেটা নিয়েই মারাত্মক ব্যস্ত। আমরা সবাই হৃতিকের শুটিং ডেটের জন্য অপেক্ষা করে আছি। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, সবকিছু ঠিকঠাক চলছে। আদিত্য চোপড়া, হৃতিক আর আমার মধ্যে একটা দুর্দান্ত টিমওয়ার্ক কাজ করছে।”
উল্লেখ্য, ২০০৩ সালে ‘কোই মিল গায়া’ ছবির মাধ্যমে ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল। এরপর সবশেষ ২০১৩ সালে মুক্তি পায় ‘কৃশ ৩’। দীর্ঘ সময় কেটে গেলেও ‘কৃশ ৪’ এখনো পরিকল্পনার গণ্ডি পেরিয়ে ফ্লোরে গড়াতে পারেনি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






