তীব্র গরমে ভক্তদের বিশেষ পরামর্শ দিলেন অমিতাভ বচ্চন

ছবি- সংগৃহীত অমিতাভ বচ্চন
বলিউডের সমসাময়িক অনেক অভিনেতা-অভিনেত্রী যখন বহু বছর আগেই রূপালি পর্দা থেকে বিরতি নিয়েছেন কিংবা আগের মতো আর ক্যামেরার সামনে নিয়মিত নন, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সে এসেও এক যুবকের উদ্যমে সমান তালে কাজ করে যাচ্ছেন এই বর্ষীয়ান মেগাস্টার। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কাজের ব্যস্ততা ও জীবনবোধ নিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন ‘বিগ বি’। সেখানে নিজের পরিশ্রমের খতিয়ান দিয়ে তিনি লেখেন, ‘এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টা পর্যন্ত কাজ করেছি। এখন আবার কাজের জন্য তৈরি। সবাই ভালো থাকবেন। রোদ এবং গরম থেকে সাবধান। পর্যাপ্ত পানি পান করবেন।’

একই পোস্টে জীবনের নানা প্রতিকূলতা ও সমস্যাকে ইতিবাচকভাবে দেখার দারুণ এক বার্তা দিয়েছেন অমিতাভ। তিনি লেখেন, ‘সমস্যার একটা ভালো দিক হলো সেগুলো পড়েও সমস্যা হয়েই থাকবে, সেগুলোর মোকাবিলা করতে হবে না। প্রতিদিন নতুন কিছু শেখা যায়, যখন কোনো সমস্যা সামনে আসে তখন সেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ এবং জ্ঞান লাভ করতে হয়।’ অমিতাভের এই পোস্টটি তাঁর অদম্য কাজের স্পৃহা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির এক অনন্য উদাহরণ।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






