যুক্তরাষ্ট্র নয়, ঢাকাতেই হয়েছে বুবলীর কন্যাসন্তান

ছবি- সংগৃহীত বুবলী এবং সাকিব খান
দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি এই সুখবর দেন। সেখানে জানা যায়, গত ১১ মে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে, যার নাম রাখা হয়েছে শারলিন খান।
বুবলীর এই ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সন্তানের জন্মস্থান নিয়ে। ২০২০ সালে তার প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। ফলে অনেকেই ধারণা করেছিলেন, এবারও হয়তো তিনি দেশের বাইরেই সন্তান জন্ম দিয়েছেন। এমনকি বছরের শুরু থেকে ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারণা বা কোনো জনসমক্ষে তাকে না দেখে এই গুঞ্জন আরও জোরালো হয়।

তবে ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, বুবলী পুরো মাতৃত্বকালীন সময় ঢাকাতেই ছিলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। গত বছরের অক্টোবর থেকেই তার মা হওয়ার খবরটি ঘনিষ্ঠ মহলে জানা থাকলেও, বুবলী একে ব্যক্তিগত বিষয় হিসেবে আড়ালে রেখেছিলেন। অবশেষে সব রহস্যের পর্দা তুলে কন্যাসন্তানের খবরটি প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






