দক্ষিণ ভারতীয় তারকা রামচরণ অভিনীত ‘পেড্ডি’ সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছে। তবে আয়ের দিক থেকে দুর্দান্ত গতি ধরে রাখলেও সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। ছবিটিতে অভিনেত্রী জাহ্নবী কাপুরের চরিত্র ‘অচিয়াম্মা’–কে যেভাবে অতিরিক্ত যৌন আবেদনময়ী রূপে এবং ক্যামেরার আপত্তিকর ক্লোজআপ শটে উপস্থাপন করা হয়েছে, তা দর্শকেরা মোটেও পছন্দ করেননি। বিভিন্ন মহলে এই শরীর প্রদর্শন ও অবমাননাকর উপস্থাপনা নিয়ে তীব্র নিন্দা শুরু হলে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন পরিচালক বুচি বাবু সানা।

janvi

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে নির্মাতা জানান, কোনো দৃশ্য দর্শককে অস্বস্তিতে ফেলুক বা তাঁরা অসম্মানিত বোধ করুন, এমনটা তাঁরা চাননি। দর্শকদের প্রতিক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে প্রেক্ষাগৃহের প্রদর্শনী থেকে বিতর্কিত অংশগুলো কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে নারীদের প্রতি সর্বদা তার গভীর শ্রদ্ধা রয়েছে।

_E0_A6_AA_E0_A7_87_E0_A6_A1_E0_A7_8D_E0_A6_A1_E0_A6_BF-1024x583

এদিকে এই বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবীর একটি ব্যক্তিগত চ্যাট ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অভিনেত্রী নিজেই শুটিংয়ের সময় এমনভাবে নিজেকে উপস্থাপন করতে নিষেধ করেছিলেন এবং সহ-অভিনেতা রামচরণও তাঁর এই আপত্তিতে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্মাতারা তাদের সেই কথা শোনেননি বলেই দাবি করা হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ভবিষ্যতে জাহ্নবী কাপুর আর কোনো দক্ষিণী ছবিতে অভিনয় করবেন কি না, তা নিয়ে এখন শোবিজ অঙ্গনে জোর চর্চা চলছে।

প্রাইমটিভি/বিএম