ঢাকা মাতাতে আসছেন অনুপম রায়

ছবি- সংগৃহীত জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায়
উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় আবারও গানে গানে মাতাতে আসছেন ঢাকায়। আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে লাইভ পারফর্ম করবে ‘দি অনুপম রায় ব্যান্ড’। সংগীতপ্রেমী দর্শকদের জন্য এই আয়োজনটি হতে যাচ্ছে এক স্মরণীয় এবং জমকালো সংগীত সন্ধ্যা।

রুচিশীল ও বৈচিত্র্যময় এই কনসার্টের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের জনপ্রিয় টি ব্র্যান্ড 'সিলন'। দীর্ঘদিন ধরেই দেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল আয়োজনের প্রসারে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে ব্র্যান্ডটি। এর আগে ২০২৫ সালে বিশ্বখ্যাত ‘জাল’ ব্যান্ড ও বাংলাদেশের ‘ওয়ারফেজ’-এর লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে যুক্ত ছিল সিলন। এছাড়া, ২০২৬ সালের মার্চ মাসে তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক এবং ঢাকা ফ্যাশন ফেস্টিভালের সহযোগী হিসেবেও ব্র্যান্ডটি দারুণ ভূমিকা পালন করে।

সোনালী যুগের হারানো সুরকে ফিরিয়ে আনা এবং কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘সিলন মিউজিক লাউঞ্জ’। ইতোমধ্যে প্ল্যাটফর্মটি দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে অনুপম রায়ের এই বিশেষ কনসার্ট। আয়োজকরা আশা করছেন, সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সন্ধ্যাটি এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







