দীর্ঘ ১৬ বছর ধরে সামাজিক মাধ্যমে নিয়মিত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পর এবার মুখ খুলেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের ভেতরে জমে থাকা ক্ষোভ ও কষ্ট থেকে একটি ভিডিওবার্তা প্রকাশ করে তিনি অনলাইন হয়রানি এবং সমাজে প্রচলিত 'ভিকটিম ব্লেমিং' সংস্কৃতির তীব্র সমালোচনা করেছেন।

sadia-jahan-prova-2605061154-2606160552

ভিডিওতে প্রভা বলেন, দীর্ঘ দিন নীরব থাকার পর নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি এই জ্বালাময়ী সত্য কথাগুলো বলছেন। সাইকিয়াট্রিস্টদের গবেষণার সূত্র ধরে ট্রলকারীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, মূলত নিজেদের যোগ্যতা, সৌন্দর্য ও জীবন নিয়ে হীনম্মন্যতা ও নিরাপত্তাহীনতায় (ইনসিকিউরিটি) ভোগা দুঃখী মানুষেরাই সামাজিক মাধ্যমে তারকাদের বেশি বুলি ও হেয় প্রতিপন্ন করে।

1756462728.prova

প্রভা আক্ষেপ করে বলেন, "আমাকে ১৬ বছর ধরে বুলি করে আপনারা পৈশাচিক আনন্দ পাচ্ছেন। কিন্তু এর ৫০ শতাংশও যদি অপরাধীটাকে খুঁজে বের করে তাকে মক করতেন, তার চেহারা বারবার সামনে আনতেন, তাহলে পরিস্থিতি এমন হতো না।" সম্মতি ছাড়া কারও প্রাইভেসি ডিসক্লোজ করাকে গুরুতর অপরাধ আখ্যা দিয়ে তিনি বলেন, মানুষ অপরাধীকে ছেড়ে দিন দিন ভিকটিমকেই বুলি করছে। ট্রলকারীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানান, অপরাধীর বিরুদ্ধে যদি অর্ধেক বুলিংও করা হতো, তবে সমাজে এমন অপরাধীর জন্ম হতো না।

639f5c6cce85708ed86402cffe70d07e-6a30ee623fc42

প্রাইমটিভি/বিএম