বিশ্বসংগীতের পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির প্রেম থেকে শুরু করে বাগদান—সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার তাদের বিয়ের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন খোদ নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এক বক্তব্যে মেয়র জানান, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপনের পাশাপাশি এনবিএ-তে নিউইয়র্ক নিকসের খেলা চলছে।

Taylor-Swift-performs-The-Eras-Tour-Sao-Paulo-Brazil-2023

আর ঠিক একই সময়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলর সুইফটের বিয়ে। সবকিছু মিলিয়ে বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত নিউইয়র্ক সিটি। তবে সাংবাদিকরা মেয়রকে বিয়ের আমন্ত্রণের কথা জিজ্ঞেস করলে তিনি হেসে জবাব দেন, “না, আমন্ত্রণ পাইনি। তবে আমি তাদের সুন্দর বিয়ের জন্য শুভকামনা জানাই।” একই সাথে মজার ছলে টেলরের ‘অনলি দ্য ইয়ং’ গানটি বাড়িতে বসে শোনার কথাও বলেন তিনি।

MV5BYWYwYzYzMjUtNWE0MS00NmJlLTljNGMtNzliYjg5NzQ1OWY5XkEyXkFqcGc@._V1_FMjpg_UX1000_

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তেই (উইকেন্ড) বিয়ের পরিকল্পনা করছেন এই তারকা জুটি। এমনকি বিয়ের ভেন্যু হিসেবে নিউইয়র্কের বিখ্যাত ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’কে বেছে নেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

1766705274627_edit-taylor-17666502365522026150671

তবে পুরো আয়োজনটি ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তায়। খবর অনুযায়ী, আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য জানার আগে একটি গোপনীয়তা চুক্তি বা এনডিএ (NDA)-তে স্বাক্ষর করতে হয়েছে। তারকাখচিত এই বিয়ের অতিথি তালিকায় হলিউড ও সংগীতজগতের একঝাঁক চেনা মুখ থাকতে পারেন বলে জানা গেছে। যার মধ্যে সেলেনা গোমেজ, জিজি হাদিদ, এড শিরান, জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস এবং হেইম বোনেদের নাম বিশেষভাবে শোনা যাচ্ছে।

প্রাইমটিভি/বিএম