নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘কল্কি: ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের যুক্ত হওয়া নিয়ে সিনেমা পাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত এই প্যান-ইন্ডিয়া সিনেমার দ্বিতীয় পর্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আলিয়াকে, যার জন্য ইতিমধ্যে হায়দরাবাদে তিনি তার অংশের কিছু দৃশ্য ধারণের কাজও সেরে ফেলেছেন।

alia-bhatt-20250815094623

প্রথম পর্বে ‘সুমাথি’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়া দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন বিরতি এবং কর্মক্ষেত্রে দৈনিক ৮ ঘণ্টা কাজের জোরালো দাবির কারণে সিনেমাটির সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান। প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজের সাথে তার এই অংশীদারিত্বের অবসান ঘটার পরেই আলিয়ার এই ছবির সাথে যুক্ত হওয়ার খবরটি সামনে আসে।

best-bronzers-online-india-2026-alia-bhatt-230205673-16x9

নেটিজেনদের একাংশের ধারণা, আলিয়া হয়তো দীপিকার ফেলে যাওয়া ‘সুমাথি’ চরিত্রেই অভিনয় করছেন; আবার অন্য একটি সূত্রের দাবি, তিনি ‘দেবী বৈষ্ণোদেবী’র মতো সম্পূর্ণ নতুন ও অলৌকিক কোনো চরিত্রে হাজির হতে পারেন। তবে সিনেমার টিম থেকে এখনও এই কাস্টিং বা শুটিংয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। ফলে আলিয়ার অন্তর্ভুক্তি এবং চরিত্রের ধরণ নিয়ে রহস্য ও জল্পনা পুরোপুরি কাটবে নির্মাতাদের অফিশিয়াল বিবৃতির পরেই।

প্রাইমটিভি/বিএম