বুজলাম না,মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিলো : ইরফান সাজ্জাত

ছবি- সংগৃহীত ইরফান সাজ্জাত
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকের পর যখন পুরো ফুটবলবিশ্ব উল্লাসে কাঁপছে, তখন সেই আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন ঢালিউডের ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাতও। তবে সাধারণ ভক্তদের মতো শুধু শুভকামনা জানিয়েই শান্ত হননি তিনি, চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের সমর্থকদের একটু খোঁচা দিতে তাঁর পোস্টে ছিল দারুণ রসিকতার ছোঁয়া। খেলা শেষ হতেই নিজের ফেসবুক হ্যান্ডেলে আর্জেন্টিনা দলের জয়ের আনন্দের মাঝে একটি রসাত্মক স্ট্যাটাস দেন এই অভিনেতা।

ইরফান সাজ্জাত তার পোস্টে চিরবৈরী ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্য করে লেখেন: ‘বুঝলাম না, মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল। আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
মেসি যেখানে নান্দনিক ফিল্ড গোল আর হ্যাটট্রিকে মাঠ মাতিয়েছেন, সেখানে ইরফানের এই 'পেনাল্টি থেকে তিন গোল' দেওয়ার ট্রলধর্মী মন্তব্যটি মূলত বিরোধী শিবিরের অন্ধ সমালোচকদের ব্যঙ্গ করেই করা হয়েছে। অভিনেতার এমন মজার পোস্ট মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে আর্জেন্টিনা-ভক্তরা তাঁর এই রসবোধের দারুণ প্রশংসা করছেন এবং হাসির রিয়্যাক্ট দিচ্ছেন।

অন্যদিকে, ব্রাজিল সমর্থকেরাও দমে না গিয়ে বেশ মজার ছলে ইরফানের এই হালকা খোঁচার জবাব দিচ্ছেন। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও মাঠের এই চরম উত্তেজনাকে সামাজিক মাধ্যমে এভাবে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলে ভক্তদের মাঝে এক দারুণ বিনোদন তৈরি করেছেন ইরফান সাজ্জাত।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







