জনপ্রিয় ও দর্শকপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি আবার চেনা ছন্দে কাজে ফিরছেন। কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিচালনা থেকে দূরে থাকার পর অবশেষে ভক্তদের এক স্বস্তির খবর শোনালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই পরিচালক।

image-407250

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে অমি জানিয়েছেন, তিনি এখন কথা বলতে পারছেন এবং খুব শিগগিরই নিয়মিত শুটিংয়ে ফিরতে যাচ্ছেন। পোস্টে অমি লেখেন, আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।” তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার এই অন্তর্বর্তী সময়ে ঘরে বসে থাকতে চান না তিনি। কিছুটা সতর্কতা মেনে ও কম কথা বলে আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অমি আরও বলেন, আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারবো। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের দোয়ার জন্য অনেক কৃতজ্ঞ।”

1747670217884_20250519_220150775

পরিচালকের এই পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের সহকর্মী, তারকা ও সাধারণ ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন। খুব দ্রুতই তিনি নতুন কোনো ধামাকা নিয়ে ক্যামেরার পেছনে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা সবার।

প্রাইমটিভি/বিএম