ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করার পথে সময়টা বেশ ভালোই কাটছে অভিনেত্রী সাবিলা নূরের। টানা দুই ঈদে মুক্তি পাওয়া দুটি আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ তাকে নতুনভাবে দর্শকের সামনে হাজির করেছে। একটিতে তার সহশিল্পী শরিফুল রাজ এবং অন্যটিতে দেশের শীর্ষ নায়ক শাকিব খান। ছবি দুটির ইতিবাচক সাড়া সাবিলাকে আনন্দিত করার পাশাপাশি দায়িত্ববোধও বাড়িয়ে দিয়েছে। এই ব্যস্ততা ও চ্যালেঞ্জের মুখে পরিবারের সমর্থনকে তিনি নিজের বড় শক্তি মনে করেন।

image_1781782053051

ঈদে মুক্তি পাওয়া ছবি দুটি স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে উপভোগ করেছেন সাবিলা। শাকিব খানের কাজের প্রশংসা করে তিনি বলেন, শাকিব ভাই কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস এবং তার পেশাদারি মনোভাব নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। শাকিবের বিপরীতে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা তার দারুণ।

news_1756819519727

আপাতত ছোটপর্দার কাজ থেকে কিছুটা দূরে থাকতে চান এই অভিনেত্রী। বড়পর্দার জন্য নতুন বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন এবং একটি প্রকল্প নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে নতুন কাজে যুক্ত হওয়ার আগে আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। সেখানে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিউইয়র্কের একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন সাবিলা, যেখানে প্রদর্শিত হবে তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি।

প্রাইমটিভি/বিএম