জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টারস’-এর ‘গোল্ডেন’ গানটি গেয়ে বিশ্বজুড়ে দারুণ খ্যাতি পেয়েছেন সংগীতশিল্পী ইজে। সম্প্রতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে সবাইকে চমকে দেওয়ার পর, এবার তাঁর জীবনের নতুন এক অধ্যায়ের খবর সামনে এলো। আগামী নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা।

ইতোমধ্যেই বাগদত্তা স্যাম কিমের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ইজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি রোমান্টিক ছবিও পোস্ট করেছেন। মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার সময় স্যাম কিমও তার সঙ্গে ছিলেন। ইতালীয় বিখ্যাত টেনর গায়ক আন্দ্রেয়া বচেল্লির সঙ্গে জুটি বেঁধে সেখানে ‘ডিএনএ’ গানটি পরিবেশন করেন ইজে, যার কোরীয় অংশের কথা তিনি নিজেই লিখেছেন। গানটির মূল সংস্করণে ডেভিড গেত্তা ও মেগান থি স্ট্যালিয়নের মতো বিশ্বখ্যাত তারকারাও রয়েছেন।

image_1781933846170

বিশ্বকাপের সেই ঐতিহাসিক মঞ্চে পারফর্ম করার পর স্টেডিয়ামে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ইজে লিখেছেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা! মেক্সিকো সিটি, তুমি সত্যিই সুন্দর।’ শেয়ার করা ছবিগুলোর একটিতে এই জুটিকে একে অপরের গালে গাল লাগিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেশাগত জীবনের এই বিরাট সাফল্যের পাশাপাশি জীবনের নতুন ইনিংস শুরু করার এই খবরে ইজের অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

প্রাইমটিভি/বিএম