ইসরাইলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরের হেবরনে মায়ের কোলে থাকা সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। এই ঘটনায় শিশুটির মা ও বাবাও আহত হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, সেনারা গাড়ি থামাতে বলার পরও তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

শুক্রবার হেবরনের তেল রুমেইদা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাম ফাহ্দ আবু হাইকাল। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

শিশুটির বাবা ফাহ্দ আবু হাইকাল বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, পরিবার নিয়ে গাড়িতে যাওয়ার সময় ইসরাইলি সেনারা তাদের থামতে বলে। গাড়ি থামিয়ে দুই হাত ওপরে তুললেও কিছুক্ষণ পর সেনারা গুলি চালায়।

তার তার ভাষ্য অনুযায়ী, একটি গুলি প্রথমে তার হাত ভেদ করে পরে তার ছেলে সামের শরীরে লাগে। তখন সাম পেছনের আসনে মায়ের কোলে ছিল। গাড়িতে তাদের ১১ বছর বয়সী আরেক সন্তান এবং ফাহ্দের মা-ও ছিলেন।

প্রাইমটিভি/এমএইচ