পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনায় বাসচালক ওমর ফারুককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে এই ধাক্কা লাগার সাথে সাথেই চালককে আটক করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

তিনি জানান, গতকাল রাত প্রায় ১০টার দিকে রাজধানীর বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। 

এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই বাসচালককে হেফাজতে নেয়।