কয়েকদিনের গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। এ বৃষ্টিতে ভোগান্তি প্রকাশ করেছে রাজধানীর হাজার কর্মজীবী মানুষ।

এদিকে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজধানীর আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনীপাড়া এবং পুরান ঢাকার ওয়ারী সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।

অনেকে ভিজেই গন্তব্যে পৌঁছেছেন। ফলে সড়কে যানচলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তৈরি হয় জলজট। যার কারণে গন্তব্যে যেতে কর্মজীবী মানুষের গুনতে হয় ডাবল টাকা। বৃষ্টি হলেই রিকশা বা অন্য যানবাহনের ভাড়া যেন ডাবল হয়ে যায়।

আর যারা রাস্তায় বিশেষ করে ফুটপাতে বাবসা করে তাদের যেন মাথায় হাত। কারণ মেঘলা দিনে অন্য দিনের তুলনায় লোকজন কম বের হয়। তাদের কেনাবেচাও কম হয়।

অফিসগামী, স্কুলগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ সবাই দুর্ভোগে পড়েন।একজন নারী কর্মজীবী বলেন, ছাতা থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভেজা এড়াতে পারিনি। তবে ভোগান্তি হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছি।