দক্ষিণ কোরিয়া সওইয়ং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী হাসিবুর রহমান একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

গতকাল মধ্যরাতে পার্ট-টাইম কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একজন মদ্যপ চালকের গাড়ি তাকে ধাক্কা দিয়ে গুরুতরভাবে আহত করে।

দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।