রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের অভিযান পরিচালনা করে, রফিকুল ইসলাম মন্ডল ও শম্ভু কুমার চুর্নকার নামের দুইজন মাদক সেবিকে গাঁজা সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী। পরে মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২১দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগর ১০০টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ই মে) সকাল ৯টা থেকে ৯টা ৩০ এর মধ্যে রাজবাড়ী বালিয়াকান্দি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা সহ দুজনকে আটক করা হয়।

আটককৃত আসামি ২জন হলেন- বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের, মোঃরফিকুল মন্ডল (৫৩), পিতা সোলেমান মন্ডল,এবং অপরজন হলো, একই ইউনিয়নের নলিয়া গ্রামের, শম্ভু কুমার চুর্নকার, পিতা মৃত, দুলাল চন্দ্র চুর্নকার।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এহসানুল হক শিপন।

পরবর্তীতে মাদক বিরোধী অভিযানে আসামিদের দেহ তল্লাশি করে গাজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।