চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার (৩ মে) রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এটি কোনো সাধারণ বৈঠক ছিল না; বরং একটি পরিকল্পিত গোপন সমাবেশ ছিল। সেখানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পুনর্গঠন প্রক্রিয়া এবং বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা চলছিল। দেশের বাইরে অবস্থানরত কয়েকজন নেতার সঙ্গে সমন্বয়ের বিষয়টিও আলোচনায় ছিল বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারদের মধ্যে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’-এর প্রধান সংগঠকও রয়েছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।