আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৩ মে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট।

একইভাবে ১৪, ১৫ ১৬ ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ২৭ মের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।

বিগত ঈদের মতো এবারও প্রতিদিন সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি হবে। আর বেলা ২টায় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ময়মনসিংহ বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এর পাশাপাশি কোরবানির পশু পরিবহণের জন্য থাকবে পশুবাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল) এই ক্যাটল ট্রেন দুটি ২২ ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।