পাবনার চাটমোহরে চুরির মিথ্যা অপবাদ, মারধর ও জনসম্মুখে অপমানের লজ্জা সইতে না পেরে শ্রাবন্তী খাতুন ওরফে বিরতি (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী ওই গ্রামের আলতাব হোসেন মোল্লার মেয়ে এবং স্থানীয় চিনাভাতকুর ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শ্রাবন্তী প্রতিবেশী আব্দুল হান্নানের বাড়িতে গিয়েছিল। সেখানে হঠাৎ করেই আব্দুল হান্নান ও তাঁর পরিবারের সদস্যরা শ্রাবন্তীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন। অভিযোগ তুলেই ক্ষান্ত হননি তাঁরা; কিশোরী মেয়েটিকে নির্মমভাবে মারধর করে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয়। মেয়ের চিৎকার শুনে তাঁর মা ঘটনাস্থলে গিয়ে অনেক অনুনয়-বিনয় করে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পথেও অভিযুক্ত হান্নান ও তাঁর সঙ্গীরা শ্রাবন্তীর মাকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে।

বাড়িতে ফেরার পর শ্রাবন্তী প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে। মা কাজের প্রয়োজনে কিছুক্ষণের জন্য ঘরের বাইরে গেলে, সেই সুযোগে সে নিজের শোবার ঘরের সিলিংয়ের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

চাটমোহরথানারইন্সপেক্টর (তদন্ত) নয়নকুমারসরকারজানান, চুরিরমিথ্যাঅপবাদেমেয়েটিকেমারধরওবেঁধেরাখারপ্রাথমিকসত্যতাপাওয়াগেছে।এইঅপমানেরজেরেইসেআত্মহননেরপথবেছেনিয়েছে।নিহতেরবাবাআলতাবহোসেনবাদীহয়ে৪জনেরনামউল্লেখকরেথানায়একটিমামলাদায়েরকরেছেন।পুলিশঅভিযুক্তদেরগ্রেফতারেঅভিযানচালাচ্ছেএবংতদন্তসাপেক্ষেদ্রুতকঠোরব্যবস্থানেওয়াহবেবলেজানিয়েছে।চুরিরমতোতুচ্ছঅভিযোগেএকটিকিশোরীরপ্রাণেরএমনঅকালপ্রয়াণেএলাকায়শোকেরছায়ানেমেএসেছে।