দেশের চার জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকার নৌবন্দরসমূহে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার ( মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দেয়।

বিজ্ঞপ্তি বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথভা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকায় নৌবন্দরসমূহে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।