পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। শিশু হোসাইন খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়। এতে লিচুর বিচি তার গলায় আটকে ছটফট করতে থাকে। এ সময় পরিবারের লোকজন বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাফিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

প্রাইভটিভি/এএ