দেশে হামের টিকা গ্রহণযোগ্য বয়সের শিশুদের মধ্যে ৮১ শতাংশের বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে ৮১ শতাংশ টিকাদান সম্পন্ন করেছি। বাকি শিশুদেরও খুব শিগগিরই টিকার আওতায় আনা হবে। দ্রুতই শতভাগ শিশুকে টিকাদানের লক্ষ্যে কাজ চলছে।”

তিনি আরও জানান, বর্তমানে দেশে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মৃত্যুহারও উল্লেখযোগ্যভাবে কমেছে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং সারা দেশে টিকার সরবরাহ স্বাভাবিকভাবে চলছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রাইমটিভি/এমএইচ