মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন মাসুদ সাঈদী।

বুধবার, ১৪ মে ২০২৬, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ সাঈদী এ তথ্য জানান। তিনি লেখেন, ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেছেন তিনি।

পোস্টে মাসুদ সাঈদী জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। তিনি আরও উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় আনা হয়েছিল।

Screenshot 2026-05-14 202821

মির্জা আব্বাসের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, মির্জা আব্বাস শুধু রাজনৈতিকভাবে পরিচিত একজন ব্যক্তি নন, তিনি তাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই তাকে চেনেন এবং সংসদ সদস্য, মন্ত্রী বা মেয়র হওয়ার আগের সময় থেকেই তার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।

পোস্টের শেষে মির্জা আব্বাসের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করেন মাসুদ সাঈদী।

প্রাইমটিভি/এমএইচ