জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর সাহস আত্মত্যাগ দেশের মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। তাঁর মৃত্যু ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

শহীদ আবু সাঈদের বাবা, বড় ভাই এবং এক আত্মীয় প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসেন। তাঁদের খোঁজ নিতে মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর এগিয়ে আসেন এবং পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানান।

সাঈদের পরিবারের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সহযোগিতা সুবিধা-অসুবিধার খোঁজ নেন তিনি। প্রতিমন্ত্রী পরিবারটিকে আশ্বস্ত করেন, যেকোনো প্রয়োজনে যেন তারা নির্ভয়ে যোগাযোগ করেন। তিনি জানান, সবসময় তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে।

নুরুল হক নুর বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা পর্যন্ত শহীদ আবু সাঈদের পরিবারের যেকোনো সুবিধা বা অসুবিধার বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হবে।

শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা মন্ত্রণালয়ে এসেছেন, বিষয়টি গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক হাসান আল মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

 প্রাইমটিভি/এমএইচ