ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে তিনি ঢাকার রাজারবাগে ডিএমপি কার্যালয়ে ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

এর আগে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ১৪ মে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার সরকারি চাকরি থেকে অবসরে গেলে, পরবর্তীতে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং নগর পুলিশের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর নতুন নেতৃত্ব ঘিরে নগরবাসীর মধ্যেও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।

প্রাইমটিভি/এনজি