পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ পরিহার করে প্রকৃত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, অতীতে যারা ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন, তাদের বিদায় নিতে হয়েছে। এ ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, খাল খনন ও রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা না থাকায় নদী ও খাল দখল এবং বর্জ্য সমস্যার পরিমাণ বেড়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

তিনি জানান, দেশে পর্যাপ্ত গবাদি পশুর মজুদ আছে, তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। সীমান্ত এলাকায় কড়া সর্তকতা জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেশে ১ কোটি ২ লাখ গবাদিপশুর চাহিদার বিপরীতে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু মজুদ রয়েছে। তাই সরকারের লক্ষ্য হচ্ছে, দেশের চাহিদা পূরণ করে বিদেশে পশু রপ্তানি করা। সময় তিনি চোরাই পশু দিয়ে কোরবানির বিষয়ে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানান।

প্রাইমটিভি/এমএইচ