স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন যথেষ্ট নয়। অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও কার্যকর করতে লোকবল ও স্টেশন বাড়ানো হবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশন দিয়ে ফায়ার সার্ভিস সেবা দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় কম। এ কারণে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য নানা উন্নয়ন পরিকল্পনা নিয়েছে।রেছে।

তিনি জানাান, ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণেরকাজ চলছে। অ্যাম্বুলেন্স সেবা বাড়াত। এছাড়া ডুবুরিদের দক্ষতা বাড়াতে ৭২টি নছে। এর প্রস্তাব অনুমদক্ষয়েছে, যা বাস্তবনতুন পদ সৃষ্টি নৌযান দুর্ঘটনায় বার সেবা আরও বাড়বে।

তিনি আরও বলেন, ফয় বাহিনীর সেবা আরও বাড়য়ী সদস্য সংখ্যা ৩০ হাজারের অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। এছাড়া প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফায়ার সার্ভিসের সেবা সহজ করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম ১ মে থেকে চালু হয়েছে।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়াতেও সরকার কাজ করছে। বাহিনীর সদস্যদের অন্যান্য বাহিনী ও সরকারি দফতরের সঙ্গে সমন্বয় করে আপগ্রেডেশন সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস সদস্যদের আবাসন সমস্যা সমাধানে ঢাকার মিরপুর ও সদরঘাটে দুইটি বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে। মিরপুরে সদর দফতর ভবন নির্মাণের কাজও চলমান। এছাড়া সদস্যদের জন্য ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ ও ফ্রেশ মানি দেওয়ার বিষয়টি পর্যালোচনা ও পরীক্ষার পর সিদ্ধান্ত হবে।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এঅনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি পাসিং আউট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করে।

আউট প্যারেডে স্টেশন অফিসার ও স্টাফ অফিসার ক্যাটাগরিতে ১২ জন, ফায়ারফাইটার ক্যাটাগরিতে ১৫৮ জন, নার্সিং অ্যাটেনডেন্ট ক্যাটাগরিতে ০২ জন, ড্রাইভার ক্যাটাগরিতে ৫৬ জন, ডুবুরি ক্যাটাগরিতে ০৬ জনসহ মোট ২৩৪ জন অংশ নিয়েছেন।

মন্ত্রী বহুমাত্রিক বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীদের হাতে পদক তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ২০২৩ সালের ৩৪ জন এবং ২০২৪ সালের ৫০ জনসহ মোট ৮৪ জন।

প্রাইমটিভি/এমএইচ