চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কর্মকর্তার নাম নরেন ধর। তিনি ভারতীয় সহকারী হাইকমিশনে প্রোটোকল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশীদ জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/কেআর